মৌলভীবাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

March 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তাছাড়া সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রকার সামগ্রীর ৫০টি স্টল রয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত মেলা চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com