আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রী কলেজ নানা আয়োজনে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে আলহাজ্ব মো. মখলিছুর রহমান ডিগ্রী কলেজ। ১৭ মার্চ বৃহস্পতিবার জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উপলক্ষে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সভার শুরুতে নতুন জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব এম. এ. রহিম সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য মুজিবুর রহমান,সিনিয়র আইনজীবী ও অত্র কলেজের বিদোৎসাহী সদস্য কিশোরী পদ দেব শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
বক্তব্য রাখেন প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে,প্রভাষক নিরুপম দাশ,প্রভাষক কাকলী ভট্টাচার্য,প্রভাষক জাকির হোসেন, প্রভাষক সামছুল মিয়া ও প্রভাষক সুদীপ ভট্টাচার্য।
বিজয় দিবস উপলক্ষে ক্রীড়ার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এম. এ. রহিম সিআইপি বলেন ছাত্র ছাত্রীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানবিক মানুষ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ।



মন্তব্য করুন