জেলা যুব সংস্থা কর্তৃক মাদক বিরোধী আলোচনা টাউন কামিল মাদরাসায় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা, এই প্রত্যয় নিয়ে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার কর্তৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
২১ মার্চ সোমবার মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা কনফারেন্স হল রুমে, সকালে সদর উপজেলা কমিটির সভাপতি ওলিউর রহমান নিজামের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক ও আইন বিষয়ক সম্পাদক, শিক্ষানবিশ এডভোকেট মোঃ শফিকুর রহমান এর যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমানঅ
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ, মুফতি মাওলানা মোঃ শামছুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন, শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, আব্দুল্লাহ আল-মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলীম।
বক্তারা উক্ত ইসলামিক প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দের কাছে আহ্বান করেন, দেশের মানুষ যে কোন সামাজিক সমস্যা সমাধানে মসজিদের খতিব, ঈমাম ও আলেমগণের সাহায্য-সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। আমাদের দেশে প্রায় ৩ লক্ষ মসজিদ রয়েছে। মৌলভীবাজার জেলায় প্রায় ১৯৫২ টি মসজিদ ও ৫৪ টি মাদরাসা রয়েছে, আপনারা যদি মসজিদে কিংবা মাদরাসায় ওয়াজ মাহফিলে জুম’আর খুতবার ভাষণে মাদক দ্রব্যের ক্ষতিকর দিকগুলো কুরআন হাদিসের আলোক উপস্থাপন করেন।



মন্তব্য করুন