রেডিও পল্লীকণ্ঠে পালিত হয়েছে ব্র্যাক ডে

March 21, 2022,

পলি রানী দেবনাথ প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ৫০তম ব্র্যাক ডে। ১৯৭২ সালে স্বাধীনতোত্তর যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বল্প পরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা ঘটলেও ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশে এই সংস্থাটি উন্নয়ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করে বর্তমানে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকাভূক্ত পৃথিবীর ৯ টি দেশে কর্মসূচি বাস্থবায়িত করছে এবং দরিদ্র মানুষের সম্ভাবনার বিকাশে নেতৃত্ব প্রদান করছে।

জনগোষ্ঠীর নিজস্ব ভৌত ও মানবিক সম্পদ ব্যবহারের মাধ্যমে দরিদ্র মানুষের সংগঠিত করে তাদের জীবনে ব্র্যাক স্থায়িত্বশীল পরিবর্তন নিয়ে আসছে। কমিউনিটির মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে ২০১১ সাল সালে মৌলভীবাজারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্থাপিত হয় কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২।

ব্র্যাক ডে উপলক্ষে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে ২১ মার্চ সোমবার পালিত হয়েছে ৫০ তম ব্র্যাক ডে।রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ব্র্যাকে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেন রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন। ব্র্যাক কর্মীদের কাছে লেখা স্যার ফজলে হাসান আবেদের শেষ চিঠি পড়ে শুনান রেডিও পল্লীকন্ঠের হিসাব রক্ষক রুমানা আক্তার।

ব্র্যাকের ৫০ বছর পূর্তিতে ভিডিও দেখানো হয়। পরবর্তীতে আপনতারা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী রেডিও পল্লীকন্ঠের মার্কেটিং অফিসার দুলাল রায় গান পরিবেশন করেন এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্র্যাক কতৃক কর্মীদের উপহার দেওয়া হয়। এসময় রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com