খেয়াঘাট এলাকায় প্রবাসীদের উদ্যেগে ফুট ব্রীজ নির্মান হবে

March 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিমবাজার খেয়াঘাট এলাকায় একটি ফুট ব্রীজ নির্মানের উদ্যেগ নিয়েছে যুক্তরাজ্য প্রবাসীগণ।
এলাকাবাসী দীর্ঘ দিন থেকে খেয়াঘাটে ফুট ব্রীজ নির্মানের করার জন্য আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু দীর্ঘদিন থেকে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ঝুকি নিয়ে যাতায়াত করে আসছেন।
ফুট ব্রীজ নির্মানের মহৎ কাজটি যুক্তরাজ্য প্রবাসী ও ওয়েলস আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ মালিক হাতে নেওয়ায় এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে। খুব শীগ্রই এ কাজটি বাস্তবায়ন হবে। ২৩ মার্চ বুধবার ২ জন প্রকৌশলী এই ব্রিজ নির্মান স্থানটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিডি ইঞ্জিনিয়ার, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির করিম।প্রবাসী এম এ মালিক বলেন, ব্রীজ নির্মাণ ও বাস্তবায়ন দ্রুত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com