হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

March 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন রমজান মাসে বিনা বেতনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছাঁটাই বন্ধ, ঈদুল ফিতরে বোনাস প্রদান এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন কার্যকর করার দাবিতে ২৩ মার্চ বুধবার শহরের চৌমুহনা এলাকায় মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল করেছে। মিছিল পরবর্তীতে সন্ধ্যা ৬.৩০ টায় চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজিব।
সভায় বক্তারা বলেন রমাজন মাস আসার আগেই দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধমূখী, যা রমজান মাসে আরও বাড়বে। সেরকম অবস্থায় রমজানকে অজুহাত করে মালিকরা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে বিনাবেতনে শ্রমআইন লঙ্ঘন করে ছাঁটাই করে দেন। এমনিতেই সারা বছর হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের চাকুরিচ্যুতি করা, স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও থাকা-খাওয়ার সু-ব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা কারণে চাকুরিচ্যুতি করা, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং শারিরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি সমস্যা-সংকট নিয়ে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com