মুক্তির উৎসবে আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান

March 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বুধবার রাতে ‘মুক্তিযুদ্ধের অর্জন’ আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।

২৩ মার্চ মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আটদিন ব্যাপী চলা অনুষ্ঠানের সপ্তম দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে আগামী প্রজন্মের কিশোর-তরুণদের সামনে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের অর্জন এবং ভবিষ্যতের নাগরিকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান ও শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার যৌথভাবে বাস্তবায়ন করে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিশু একাডেমি এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। আলোচনা সভা শেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com