মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২৬ মার্চ শনিবার পৌর জনমিলন কেন্দ্রে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষতি মহিলা আসনরে সংসদ সদস্য সয়ৈদা জোহরা আলাউদ্দনি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড মোঃ জামাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন