হাফিজা খাতুন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

March 28, 2022,

স্টাফ রিপোর্টার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ রবিবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাধুরী মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য দেলোয়ার হোসেন বাচ্চু সহ অভিভাবকবৃন্দ ও  ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার না করে শিক্ষার্থীদের পড়াশুনায় অধিক গুরুত্ব দিতে হবে। সময়ের কাজ সময়েই করতে হবে। কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। বর্তমানে পড়াশুনার কোন বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের ভিত্তি প্রদানে শিগগিরই একটি কমিটি গঠন করে দেবেন বলে  জানান। স্কুলের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পড়াশোনার মান বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা  শেষে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com