ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ ও পৌর সভার যৌথ অভিযান

March 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছে মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশ।
সোমবার ২৮ মার্চ শহরের সাইফুর রহমান রোড, কুসুমবাগ এলাকা, এসআর প্লাজা সম্মুখ, পশ্চিমবাজার এবং চৌমোহনা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা পুলিশের পক্ষে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং পৌরসভার পক্ষে নেতৃত্ব দেন মেয়র ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ ও সৈয়দ সেলিম হক। আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ডিবি ওসি বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজ আলমসহ পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com