আব্দুল জলিল মাহমুদা বেগম ট্রাস্ট এর রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

March 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর (শেরপুর) হাজী আব্দুল জলিল ও মাহমুদা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যেগে প্রায় ৩০০ শতাধিক দুস্থ অসহায় গরিবদের মধ্যে চাল ডাল, সোয়াবিন, পিয়াজ, ছোলা ইত্যাদি রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৯ মার্চ মঙ্গলবার দুপুরে আইনপুর গ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাজসেবক হাজী ছাবু মিয়ার সভাপতিত্বে ওমোফাচ্ছির মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, এএসআই মশাহিদ কামাল, ইউপি সদস্য মিলন মিয়া, আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির, সাংবাদিক মোফাদ আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com