সি.টি.এস মন্দিরের সকল শিষ্য ও ভক্তবৃন্দের মানবন্ধন

March 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মিথ্যা মামলার প্রতিবাদে ও গুরুদ্রোহী শুভেন্দু সিকদার (দামোদর) এর সি.টি.এস মন্দির থেকে পরিত্যাগ চেয়ে মন্দিরের সকল শিষ্য ও ভক্তবৃন্দের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ২৯ মার্চ মঙ্গলবার বিকালে সি.টি.এস প্রতিষ্ঠাতা সদস্য ননী গোপাল দাস এর সভাপতিত্বে শ্রী চৈতন্য অপ্রাকৃত সংঘ (সিটিএস) এর সাধারণ সম্পাদক রুপক চন্দ্র দেব এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন-অনিলা ঘোষ, শ্রীবানী নন্দী, শিউলী ঘোষ, সিফন তালুকদার, সহদেব কৃষ্ণ দাশ,তপন কৃষ্ণ দাশ, কৃষ্ণ বিমল, সিক্তা রায়, পপি সরকার, গৈৗরা সরকার, সূর্য্য কৃষ্ণ দাশ প্রমুখ।

বক্তারা বলেন-একটি লোভী চক্রের কাছে জিম্মী হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পুষাইনগরের সিটিএস মন্দির। তারা অবিলম্বে সকল ষড়যন্ত্রের জাল ছিহ্ন করে গুরুমহারাজকে মন্দিরে ফেরাতে প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com