মৌলভীবাজারে ২ দিনব্যাপী যাত্রা উৎসব

March 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী যাত্রা উৎসব।

শহরের পৌর জনমিলনে কেন্দ্রে ২৯ মার্চ ও ৩০ মার্চ সন্ধ্যা ৭ টায় উৎসবের যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট ৪টি দল এই উৎসবে অংশগ্রহণ করবে। যাত্রা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। এই উৎসবে শ্রীমঙ্গলের বনশ্রী অপেরা ‘বীরের জননী’, কমলগঞ্জের সুরমা অপেরা ‘আলোমতি’, শায়েস্তাগঞ্জের খোয়াই অপেরা ‘গুনাই বিবি’ এবং হবিগঞ্জের নবজাগরণ (উদয়ন) নাট্যসংস্থা ‘রহিম বাদশা রূপবান’ যাত্রাপালা মঞ্চস্থ করবে। জানা যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সর্ববৃহৎ এ যাত্রা উৎসবে ১শ টি নতুন যাত্রা পালা মঞ্চায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com