আলী আমজদ স্কুলে উঠান বৈঠক

March 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা উঠান বৈঠিক অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ণক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তুক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত সেবা সমুহ নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯ মার্চ দুপরে মৌলভীবাজার সদর উপজেলার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তথ্য আপা উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে উঠান উঠান বৈঠকে বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা সিফাত ই-মন্জুর,তথ্যসেবা সহকারী খন্দকার ফারহানা আক্তার জুই, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মোক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, বীর মোক্তিযোদ্ধা এস,এম মুজিবুর রহমান,জেলা প্রেগ্রাম অফিসার এম,এ কাওছার,প্রধান শিক্ষক মো: ফাতির আলী,সহকারি প্রধান শিক্ষক রোকশানা লস্কর প্রমুখ। উঠান বৈঠকে শতাধিক ছাত্রী অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com