সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যেগে মৌলভীবাজার সরকারি কলেজ নবীনবরণ অনুষ্ঠিত

March 31, 2022,

স্টাফ রিপোর্টার॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রণির নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর এর সভাপতিত্বে এবং সদস্য জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
৩১ মার্চ বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র ফোরামের সদস্য অ্যাড. মঈনুর রহমান মগনু, বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলার উপদেষ্টা অ্যাড. আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সহসভাপতি প্রিতম দাস ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাস। আলোচনা সভার পরবর্তীতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র এবং নবীন শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক সংকট নিরসন করা, ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি, সেমিনারে ও লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহ করা,ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের চলমান সকল সংকট নিরসন করার দাবি জানান এবং আগামী দিনে শিক্ষা রক্ষার সকল আন্দোলনে নবীন শিক্ষার্থীদের থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com