প্রমোটিং এডুকেশন ফর আরলি লারনারস এক্টিভিটি বিদ্যালয় ও কমিউনিটি কার্যক্রম উদ্বোধন

March 31, 2022,

পলি রানী দেবনাথ॥ আরডিআরএস এর আয়োজনে এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের সহযোগীতায় প্রমোটিং এডুকেশন ফর আরলি লারনারস এক্টিভিটি বিদ্যালয় ও কমিউনিটি কার্যক্রম উদ্বোধন পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ বৃহষ্পতিবার রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদী হাসানের সঞ্চালনায় ও পৌরসভা মেয়র ফজলুর রহমানেরসভাপতিত্বেঅনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো: শাহ আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার পিটিআই এর সহকারি সুপারিনটেন্ডডেন্ট কামরুন নাহার,রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমা ভট্রাচার্য্য, কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতে কায়ের হোসেন ভূইয়া,আরডিআরএস এর হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম আব্দুস সামাদ,সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের সিনিয়র ম্যানাজার খলিলুর রহমান,প্রজেক্ট কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, কুলাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টাক্টর মো: মুহিবুল্লাপ্রমূখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আরডিআরএস এর হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম আব্দুস সামাদ।এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা,আরডিআরএস এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সিসিমপুর কার্যক্রমটি ১ শত টি স্কুলে শুরু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com