মৌলভীবাজারে বিএনপি’র প্রতীকী অনশন

April 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন করেছে।
৩০ মার্চ সকাল থেকে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ্ উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, সাংগঠনিক সম্পাদক শফি আহমদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক রেজা রহমান,সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com