মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ এপ্রিল পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী ও মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভা শেষে জেলার পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে মার্চ ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) মোঃ আসাদুর রহমান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর থানার এএসআই জহুরুল ইসলাম।
পুরষ্কার হিসেবে ম পুলিশ সুপার অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।



মন্তব্য করুন