ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

April 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ জেলা গোয়েন্দা শাখার একটি দল মৌলভীবাজার সদর থানার একাটুনা ইউনিয়নের নিধিরমহল গ্রামের ফেরদৌস মেম্বারের বাড়ীর দক্ষিণ পাশ সোমবার ৪ এপ্রিল থেকে লাল মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা করেছে। গ্রেফতারকৃত লাল মিয়া নিধির মহল গ্রামের মৃত মেজান মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ৫০ পিস ইয়াবাসহ লাল মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com