মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত
April 6, 2022,

স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পিফরডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দে এর পরিচালনায় স্থানীয় হোটেল রেষ্ট ইন এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পিফরডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আরসি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম।
জেলা পলিসি ফোরামের ১৬ অংশ গ্রহন করেন। সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে গনসচেতনামূলক অনুষ্ঠান তৈরীতে গুরুত্ব প্রদান করা হয়।



মন্তব্য করুন