শেরপুর হাইওয়ে থানায় যোগ দিলেন ওসি পরিমল

April 6, 2022,

স্টাফ রিপোর্টার॥ শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পরিমল চন্দ্র দেব।

২ এপ্রিল ওই থানায় যোগ দিয়ে তার নিয়ন্ত্রণাধীন হাইওয়ে এলাকায় দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন। এ লক্ষ্য অর্জনে হাইওয়ের বিভিন্ন শাখার পুলিশিং কমিটি এবং সচেতনমহলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

পরিমল চন্দ্র দেব মৌলভীবাজার মডেল থানা ও ফেঞ্চুগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে বেশ কিছু দিন দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোয়াইনঘাট থানার ওসির দায়িত্ব পালন করেন।

সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর হাইওয়ে থানায় ওসি হিসেবে যোগদান করেছেন। রমজান মাসসহ সব সময় হাইওয়েতে নির্বিঘ্নে পণ্য পরিবহনসহ সব ধরণের বৈধ যানবাহন চালনায় হাইওয়ে পুলিশ সেবা দিয়ে যাচ্ছে।

ওসি পরিমল চন্দ্র দেব জানান কঠোর সতর্কাবস্থার মাঝেও কেউ যদি হাইওয়ে পুলিশ কিংবা অন্য কারো দ্বারা বেআইনী ভাবে হেনস্থার শিকার হলে নিম্নে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। মোবাইল নম্বর ওসি হাইওয়ে-০১৩২০ ১৮৪৬৭৩।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com