সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ

April 9, 2022,

স্টাফ রিপোর্টার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল মুক্তির দাবিতে এবং কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজার শহরের চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯ এপ্রিল শনিবার  দূপুর ১২টায় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় এবং জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী’র সভাপতিত্বে উক্ত সমাবেশ বক্তব্য রাখেন বাসদ নেতা এডভোকেট মঈনুর রহমান মগনু, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার সংগঠক লক্ষণ অধিকারী হৃদয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, মৌলভীবাজার  সরকারি মহিলা কলেজের সংগঠক কাকলী সরকার, মৌলভীবাজার সরকারি কলেজের সংগঠক দুলাল আহমদ।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোঁড়ামি পরিহার করে একই ধারার অসাম্প্রদায়িক  শিক্ষার আহ্বান জানান এবং  অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যুর জন্য সরকারের শিক্ষার ক্ষেত্রে ব্যবসায়িক মনোভাবকে দায়ি করে সকলের জন্য অবৈতনিক ও একই ধারা শিক্ষা প্রণয়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com