মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ২০২২ অনুষ্ঠিত

April 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার বাস ভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার ১১ এপ্রিল অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের জজ শামীমা আফরোজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা বজলুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com