হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২শ পরিবারকে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে হযরত শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
প্রতিদিনের ন্যায় ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ও একাটুনা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে ২শ পরিবারের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্ট এর সদস্য নুরুল ইসলাম এর সয়জলনায় ও শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা আলহাজ্ব দিলদার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু ।
এসময় হাফেজ আলাউর রহমান টিপু বলেন বরকতপূর্ণ মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি এবং প্রথম রোজা থেকে তা দিয়ে আসছি। মাসব্যাপী শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।
শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর উপদেষ্টা আলহাজ্ব দিলদার হোসেন বলেন বদর দিবস ও শবে কদরে বড় আকারে ইফতার বিতরণ করবো। রমযানে খাদ্য সামগ্রী প্রয়োজনে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ! বাড়িতে যথাসময়ে পৌঁছে দেয়া হবে।



মন্তব্য করুন