মুরাদ খান ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ
April 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মুরাদ খান ফাউন্ডেশনের অর্থায়ণে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২১ টি সেলাই মেশিন ও নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
১২ এপ্রিল মঙ্গলবার চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও সমাজকর্মি শামীম আহমদের উপস্থাপনায়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সকল ইউপি সদস্য সহ এলাকার গনমান্য ব্যক্তিগন। অতিথিবৃন্দ মুরাদ খান ফাউন্ডেশনের এই মহতি কাজের ভুয়ষী প্রসংশা করেন এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী বশির খানকে ধন্যবাদ জানান।



মন্তব্য করুন