ডাঃ সৈয়দ কেফায়েত উল্লাহ আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত
April 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা সাবেক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সৈয়দ কেফায়েত উল্লাহ আমেরিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। পরিবার সূত্রে জানা যায় বৃহস্পিতবার ১৪ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৬ ঘটিকায় ডাঃ সৈয়দ কেফায়েত উল্লাহ সপরিবারে আমেরিকার নিউইয়র্ক থেকে রাজেষ্টার যাওয়ার পথে নিউজার্সি এলাকায় প্রাইভেটকারটি একটি লড়ির সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার তার স্ত্রী, ছেলে ও শ্যালক গুরুত্বর আহত হন।



মন্তব্য করুন