আশরাফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

April 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ এলাকার সুবিধাবঞ্চিতদের মধ্যে আশরাফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয় ।
১৫ এপ্রিল শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা জোবায়ের আলী আহমদের সভাপতিত্বে ও তাকবির হোসেন মান্নার সঞ্চালনায় মৌলভীবাজার সদর উপজেলার লামা জগন্নাথপুর গ্রামের আশরাফ মঞ্জিলে ‘ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শফিকুর রহমান, আশরাফ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মো: মনির আলী, সৌদি প্রবাসী মোঃ ইসলাম আলী,সমাজকর্মী মোঃ ঈমানী আলী, মোঃ মছব্বির মিয়া, মোঃ ওমর আলী, মোঃ জুনুদ মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মোঃ তোয়াহিদ মিয়া।
এ সময় ১০টি পরিবারের মধ্যে ঘর বানানোর ঢেউটিন বিতরণ করা হয় এবং ৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজাদ আলী, মস্তফা মিয়া,আশরাফ আলী, ইমন মিয়া, মাহফুজ আহমদ, সামাদ মিয়া, তানভীর মিয়া প্রমূখ।
উল্লেখ্য যে ২০১৫ সাল থেকে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ, প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ বিতরণ, নগদ অর্থ বিতরণ সহ, কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com