ডা. সৈয়দ কেফায়েত উল্লাহ আমেরিকায় সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা সাবেক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ জনপিপ্রয় চিকিৎসক, ডা. সৈয়দ কেফায়েত উল্লাহ (৬০) আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
জানা যায়, বৃহস্পিতবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৬টায় ডা. সৈয়দ কেফায়েত উল্লাহ সপরিবারে আমেরিকার নিউইয়র্ক থেকে বাফেলো যাওয়ার পথে রচস্টার এলাকায় তাদের প্রাইভেটকারটি একটি লরির সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী মাহবুবা চৌধুরী মুন্না, ছেলে সৈয়দ মেহরাব ও শ্যালক গুরুতর আহত হন। স্ত্রী মাহবুবা চৌধুরী মুন্না হাসপাতালে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আমেরিকায় সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন।
নিহতের স্বজনরা জানান, আমেরিকায় কানেকটিকায় জানাজার নামাজ শেষে তার বোড় বোনের কবরের পাশে তাকে দাফন করা হবে। তাঁর বড় দুই ভাইয়ের মধ্যে সৈয়দ এনায়েত উল্লাহ জেলা ও দায়রা জজ ছিলেন ও সৈয়দ হেদায়াত উল্লাহ বেলাল (পৌর কাউন্সিলর) সমাজসেবক হিসেবে তাদের সুনাম ছিল জেলা জুড়ে। বন্ধুবৎসল ডা. সৈয়দ কেফায়েত উল্লাহ মৌলভীবাজারের একজন জনপ্রিয় চোখের চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।
তিনি পরবর্তীতে শহরের বনবীথি এলাকায় বাবার নামে আব্দুল মুনিম চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সৈয়দ কেফায়েত উল্লাহ ছিলেন একজন মানবদরদী ও দানশীল ব্যক্তিত্ব।



মন্তব্য করুন