ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

April 17, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার টেংরা বাজার থেকে আব্দুল মালিক (৩৫) এবং সোহরাব হোসেন সোহাগ (৩৮) নামের দুই মাদক কারবারিকে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
রবিবার ১৭ এপ্রিল গ্রেফতারকৃত আব্দুল মালিক গয়গড় এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে এবং সোহরাব হোসেন সোহাগ দাশপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com