মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরিফ মিয়া (২৭)। সে ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঘাগড়াজোর গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে। ১৮ এপ্রিল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ টায় মৌলভীবাজার মডেল থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নে অবস্থিত সেলিম মিয়ার কলোনি থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃতের কাছ থেকে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সকাল ৬টা থেকে আমরা প্রস্তুতি নেই। এস আই,এ এস আই,পরিদর্শকের সহায়তায় সকাল ৮ টার দিকে তার সঠিক অবস্থানের খবর জানতে পেরে হাতেনাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



মন্তব্য করুন