পলিসি ফোরামের ইফতার মাহফিল ও বুনিয়াদি প্রশিক্ষণ সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরামের সদস্যদের অংশ গ্রহনে এবং পি,ফর,ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় ইফতার মাহফিল ও বুনিয়াদি প্রশিক্ষন সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল মঙ্গলবার জেলা পলিসি ফোরামের আয়োজনে ইফতার মাহফিল ও বুনিয়াদি প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান হোটেল রেস্ট ইন এর বল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় ইফতার মাহফিল ও বুনিয়াদি প্রশিক্ষন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ইফতার মাহফিল ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কো-অডিনেটর আলমগীর মিয়া, ডিস্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলভীবাজার বায়তুল মওনোয়ার জামে মসজিদের খতিব ইমাম মৌলানা –আব্দুল কাদির।
সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, উদ্ভাবন চর্চা,ই-গর্ভন্যান্স, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষন প্রদান করা হয়।



মন্তব্য করুন