গোয়েন্দা পুলিশের অভিযানে ১৩ লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩

April 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ প্রায় ১৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য (কসমেটিকস) সহ ৩ জন আটক।
১৯ এপ্রিল মঙ্গলবার দূপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর নেতৃত্বে এসআই কাজী আরিফ আহম্মেদ, এএসআই রোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর এলাকার বাদে ফতেহপুর বরাকের পুল সংলগ্ন হারুন মিয়ার ফার্নিচারের দোকানের সামনে ট্রাক থেকে আনলোড করে কাভার্ড ভ্যানে লোড করার সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকসসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩,২৪০ পিছ স্কিন ব্রাইট ক্রিম, ২৭০ পিছ স্কিন ব্রাইট মেডিকেটেড সোপ ও ৫,৬০০ পিছ বেটনোবিট এন ক্রিম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২,৬০,৭০০/- টাকা।
আটককৃতরা হলো জাহাঙ্গীর আলম (৩২), ট্রাক চালক নাছিম উদ্দিন (২২) ও কাভার্ড ভ্যান চালক ফজলু মিয়া (২৫)।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য চোরাচালানের মূল হোতা। সে সিলেট মেট্টো পলিটন এলাকার এয়ারপোর্ট থানার চাঁদনীবন এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আরও দুইজন হলো ট্রাক চালক নাছিম উদ্দিন। সে সিলেট জেলার গোয়াইনঘাট থানার উজান ফতেপুর গ্রামের আব্দুল খালিক এর ছেলে এবং আপর আসামি ফজলু মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com