মৌলভীবাজারে ছাত্রদল নেতা মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত

April 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদ (৩০) মোটর সাইকেল দূর্ঘটনায় মারা গেছেন।
বুধবার ২০ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৌলভীবাজর শহরের এম সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল আরোহী রুমেল এম সাইফুর রহমান সড়ক দিয়ে পশ্চিমবাজার যাচ্ছিলেন। প্রধান ডাকঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে পাশ কাটাতে গিয়ে সামনে একটি সিএনজি অটোরিকশা পড়লে হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, নিহত রুমেল মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের মোঃ মসুদ মিয়ার ছেলে। এম সাইফুর রহমান রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফ্যাশন ক্লাবের সত্তাধিকারী রুমেল আহমদ। তিনি ১ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর মৃত্যুসংবাদে জেলা ছাত্রদল ও বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে করে মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ আলমগীর মিয়া জানান, লাশ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেট কার জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নিহত ছাত্রদল নেতা রুমেল আহমদের নামাজে যানাজা ২১ এপ্রিল ২ ঘটিকায় বলিয়ারবাগ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com