মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

April 21, 2022,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফল এবং ইফতার সামগ্রী ন্যায্য দামে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার বাজার টার্নিং পয়েন্ট, সিলেট রোড, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কলার ব্যবসার পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
২১ এপ্রিল বৃহস্পতিবার উক্ত তদারকি অভিযানে কলার বিক্রয়ের পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, মেয়াদ উত্তীর্ণ রং বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, মাংসের ওজনে কম দেওয়া, রংয়ের কোটায় মূল্য মুছে ফেলাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজার টার্নিং পয়েন্টে অবস্থিত রাজু মিয়ার দোকানকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত তাহমিনা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, কুসুমবাগে অবস্থিত ইসলাম হার্ডওয়্যারকে ৪ হাজার টাকা, খোরশেদ আলমের কলার আড়তকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com