ছাত্র নেতা রুমেল আহমদ এর মৃত্যুতে ছাত্রদলের শোকবার্তা

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রুমেল আহমদ (মাসুম) ২০ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬ ঘটিকায় এম সাইফুর রহমান রোডে মর্মান্তিকসড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
রুমেল আহমদ (মাসুম) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার ছিল নিবেদিত প্রাণ। সে একজন নম্র, ভদ্র, অমায়িক মানুষ ছিল। দলের প্রত্যেক নেতা কর্মী ও সাধারণ মানুষের সাথে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। দলের প্রত্যেকটি কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ছিল। রাজনীতির বাহিরে ও সে ক্রীড়া প্রেমী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী ছিল। রুমেল আহমদ (মাসুম) এর এই অসময়ে চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হবে তা পুরন হওয়ার মতো নয়। ছাত্রদল একজন তরুন ছাত্র নেতাকে হারাল।
রুমেল আহমদ (মাসুম) এর অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার গভীর ভাবে শোকাহত। আমি মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেনএই পবিত্র রমজানে মাগফিরাতের দিনে তাকে জান্নাতুল ফেরদৌসনসিব করেন এবং তার পরিবারের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন, আমিন।



মন্তব্য করুন