মৌলভীবাজার জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল

April 24, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ২৩ এপ্রিল উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেন, রমজান মাস আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। মুসলিম উম্মার জন্য এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। সঠিক নিয়মে রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের জীবনে পরিশুদ্ধতা আনয়ন সম্ভব।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী, জেলার বিভিন্ন থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার পুলিশ লাইন্সের সকল পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com