মৌলভীবাজারে স্পন্দন এর খাদ্য সামগ্রী বিতরণ

April 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার ২৫ এপ্রিল বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে খাদ্য বিতরণ করা হয়।
স্পন্দন এর সভাপতি ইহাম মোজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটু এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেব নাথ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মিসেস দিলারা রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী,শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি, সদর উপজেলা ইউনিটের সভাপতি কাওছার আহমদ মহসিন, আদনান ইমন,মাহির মাহি, বিএএফ শাহীন কলেজ এর সাধারণ সম্পাদক আদনান জাকারিয়া,সহ সভাপতি রাজিব আহমদ,সরকারি কলেজ এর হাসানুর রহমান,শাকিব হোসাইন,রাফিদ আহমদ, ইম্পেরিয়াল কলেজের জামিল আফ্রিদি,কাশিনাথ কলেজের সভাপতি সৈয়দ নাবিল উজ জামান প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com