কারাবন্দী আলেমদের কে নিঃশর্তে মুক্তি দিন —মাওলানা লুৎফর রহমান কামালী…

April 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ ২৫ এপ্রিল সোমবার জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা আয়োজিত ‘তাকওয়া অর্জনে সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্তির জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন দীর্ঘ এক বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ জাতীয় শীর্ষ উলামায়ে কেরাম বিনা বিচারে মিত্যা ও বানোয়াট সাজানো মামলায় কারাবন্দী রয়েছেন কোর্টে হাজির করলে দেখা যার তাদের অনেকেই অসুস্থ ও শারিরীক বাভে দূর্বল টিকমত হাঠতে পারছেন না এটা খুবি দুঃ জনক আমরা সরকারের কাছে আহবান জানাই রহমত মাহফিরাত ও নাজাত এর পায়গাম বাহী পবিত্র রমজান মাসে জুলুম-নিপীড়ন, অন্যায়-অবিচার বন্ধ করে আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তি দিন তাদেরকে পরিবারের সাথে ঈদ করতে দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা শাখার অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজেদ, উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল, সদস্য বৃন্দ।
শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে’র শান্তি ও কারাবন্দী উলামায়ে কেরাম দের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com