শেরপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

April 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল ও শ্রীহট্ট  অর্থনৈতিক অঞ্চল এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাব এর উদোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৭ এপ্রিল বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় -আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.সি কলেজ বিশ্ববিদ্যালয় এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান(অবসর প্রাপ্ত) প্রফেসর ড.মোঃ নেছাওর মিয়া, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য পরিমল চন্দ্র দেব, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়াহিদসিদ্দেক উচ্চ বিদ্যালঁযের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শেরপুর পুলিশ ফাড়ি এ এস আই মশাহিদ কামাল, এএসআই ইসমাইল হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সাহেদ মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছ মিয়া, শ্রীহট্ট সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াছিন সেলিম, ইউ/পি সদস্য রাজন মিয়া।

উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আহমদ উদ্দিন, সাবেক মেম্বার আশরাফ আলীখান, মানবাদিকার ইউনিট সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ এন আলী এহিয়া,সাংবাদিক তাজুদুর রহমান, ইউনিয়ন সদস্য মিলন মিয়া, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, ফাহাদ আহমেদ, রিপন মিয়া, আবুলহোসেন, হাফিজ জুবায়ের আহমেদ, রিপন মিয়া, সাম্মু চৌধুরী প্রমূখ।

কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফিজ জুবায়ের আহমেদ, মোনাজাত পরিচালনা করেন শেরপুর আবাসিক জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com