রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা ও এনসিটি এফের উদ্যোগে ঈদবস্ত্র ও ইফতারি বিতরণ

April 27, 2022,

পলি রানী দেবনাথ॥ রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা ও এনসিটি এফ মৌলভীবাজারের উদ্যোগে ২৬ এপ্রিল মঙ্গলবার ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু ও বিশেষ শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও ইফতারি বিতরন করা হয়েছে।

এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার সমরিতা পাল ঐশীর সঞ্চালনায় এবং রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ঈদবস্ত্র ও ইফতারি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনগণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,গালস্ গাইড আ্যাসোসিয়েশনের জেলা কমিশনার নূরজাহান সোয়ারা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার,রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য রুমিন বেগম,সাংবাদিক আব্দুর রব,এন সি টি এফ এর সভাপতি ইমাম আহমদ সাহাবী, জেলা ভলান্টিয়ার দীপ্র ধর অর্ঘ্যসহ এন সি টি এফ এর সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com