জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দরিদ্র-অসহায় মানুষদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ
April 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র-অসহায় ও খেটে খাওয়া মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহারস্বরুপ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
২৭ এপ্রিল বুধবার সকালে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়।
মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং রাহেলা আহমেদের সঞ্চালনায় আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত নারী আসসের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেত্রৃবৃন্দরা।



মন্তব্য করুন