জেলা পুলিশের উদ্যোগে ভৈরববাজারে ট্রাফিক চেকপোস্টে ট্রাফিক আইন সম্পর্কে কাউন্সিলিং

April 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ “গতিসীমা মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হচ্ছে “সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২২” পালিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল রোডে ভৈরববাজার ট্রাফিক চেকপোস্টে ট্রাফিক আইন ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সাধারণ যাত্রী ও চালকদের উদ্দেশ্যে বিশেষ কাউন্সিলিং প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ হাসান নাসের রিকাবদার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জিয়াউর রহমান, টিআই প্রশাসন মোহাম্মদ মাহফুজ আলম ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com