বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

April 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । ২৯ এপ্রিল শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌউস উদ্দিন নিক্সন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান,চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com