কুলাউড়ায় দোয়া ও মিলাদ মাহফিলে এলেন আল্লামা তাহেরি

May 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ মির্জা আব্দুস সহিদ মায়া বেগ এর স্ত্রী ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুক্তরাজ্যর সদস্য সচিব মির্জা মোঃ ইমরান বেগ এর মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
৮মে রোববার বাদ মাগরিব মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে কাউকাপন গ্রামের বেগবাড়ীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও প্রবাসের সকল আত্বীয় সহ সকল মুসলমান এর জন্য দোয়া করেন সারা বাংলার আলোরন সৃষ্টিকারী বক্তা আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মুহিত হাসানী, আব্দুস সহিদ মায়া বেগ, মাওলানা আব্দুল লতিফ বেলালী, মাওলানা রাসেল মোস্তফা, মোঃ আব্দুল বাছিত আনার, মাওলানা বদরুল ইসলাম খান, মাওলানা ইমন বেগ, কারী হাশিম রেজা,সহ এলাকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com