পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার ৯ মে মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।
কল্যাণ সভায় ৮ মে রাতে ডিউটিরত অবস্থায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শহীদ পুলিশ কনস্টেবল রাগীব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় তার আত্মার মাগফেরাত ও দূর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী, মৌলভীবাজার জেলার সাতটি থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ।




মন্তব্য করুন