দুর্লভপুর গ্রামের আলহাজ্ব মইন উদ্দিন আহমদ আর নেই
May 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর আলহাজ্ব মইন উদ্দিন আহমদ (নাইওর মিয়া ডাক্তার সাহেব) ১২ মে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি অবসরপ্রাপ্ত সহঃ স্বাস্থ্য পরিদর্শক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি, দুর্লভপুর জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। মরহুমের নামোজে জানাযা শুক্রবার ১৩ মে ২ টায় দুর্লভপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



মন্তব্য করুন