বীর মুক্তিযোদ্ধা সুজাউল করিম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

May 23, 2022,

স্টাফ রিপোর্টার॥ সাবেক ছাত্রনেতা সংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা এ কে সুজাউল করিম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোকধারার আয়োজনে মঙ্গলবার ১৭ মে আলোকধারা সভাপতি এম এ আহাদ এর সভাপতিত্বে পাবলিক লাইব্রেরি’র ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে সৈয়দ মুনিম আহমদ রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুনির্মল কুমার দেব মিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী ফয়সল আহমদ চৌধুরী, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, প্রফেসর সৈয়দ মুজিব, বিএনএসবি মৌলভীবাজারের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, অধ্যক্ষ আব্দুল খালিক প্রমুখ।

আলোচনায় বক্তারা এ কে সুজাউল করিমের মুক্তিযুদ্ধের অবদান, সংস্কৃতি ও সাহিত্যের কর্মকান্ড তুলে ধরেন। আলোচনা শেষে আলোকধারা মৌলভীবাজার কর্তৃক সংগীত পরিবেশন করেন শুভ্র দেব, অরুণ কুমার দাস, সৈয়দ মুনিম আহমদ রিমন ও তৃপ্তি চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com