মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

May 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মশাল মিছিল।
২৪ মে মঙ্গলবার আকিদুর রহমান সোহান ও ইমামুল হক রিপন এর নেতৃত্ব জেলা ছাত্রদল তাৎক্ষণিক মশাল মিছিল শহরের কুসুমবাগের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে কুসুমবাগ পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি, মামুন পারভেজ, আবিদুর রহমান, মোয়াইমিনুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক, মুহিবুর রহমান সাজিব, সহ-সাধারন সম্পাদক হোসাইন আহমদ, সহ-সাংগঠনিক, জাফর, শাওন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক,জাবেদ আলী নাঈম,জাফরান আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব,সুলতান আহমেদ টিপু,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, মাকনুনুর রহমান, অলিদ, রাব্বি আহমদ, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, হুমাউন, জুবায়ের, জুবেদ, মুনিম, নাঈম আহমদ, মাহি, রাফি, আনোয়ার, সামাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com