মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

May 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রদলের ক্যাম্পাস অভিমূখী মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
২৮ মে শনিবার শহরের শাহ মোস্তফা কলেজের সামন থেকে শুরু হয়ে চৌমোহনায় এসে প্রতিবাদী পথসভায় মাদ্যমে সমাপ্ত হয়। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও ইমামুল হক রিপনের পরিচালনায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মামুন পারভেজ,আবিদুর রহমান মুহাইমিন রহমান দিপু,সহ-সাধারণ সম্পাদক জসীম তালুকদার,মুহিবুর রহমান,সাজিব আহমদ, সেকিম আহমদ, রাব্বি আহমদ। জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক আদনান আহমদ, সদর উপজেলা আহবায়ক জাবেদ আলী নাঈম যুগ্ম আহবায়ক জাফরান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু, যুগ্ম আহবায়ক সৈয়দ তপু আলী,সামাদ আহমদ,নাঈম আহমদ, হাদী নাঈম,সাইফুল রহমান কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাখনুন রহমান, জামিল আহমদ তানভীর,মুনিম আহমদ, হুমায়ুন আহমদ,রুহেল আহমদ,জোবায়ের আহমদ শামীম,শিপন প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা,সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com