জেলা শহরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা

May 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
২৮ মে শনিবার বিকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। ছাত্রদলকে মৌলভীবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা পয়েন্টে গিয়ে শেষ হয়।
ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানায়। তারা বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উন্নয়ন বাঁধাগ্রস্ত, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে এসব প্রতিহত করার স্লোগান দেন।
মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শেখ আব্দুস সামাদ আজাদ, তারেক হাসান, মাজহারুল ইসলাম রাব্বী, অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, পিকলু সাংগঠনিক সম্পাদক, সাকিবুল হাসান রাজিবসহ ছাত্রলীগের জেলা, উপজেলার নেতাকর্মীরা।
নেতাকর্মীরা শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিকারী ও দেশে বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দেন। পাশাপাশি তারা মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com